মৌলভীবাজারে যাত্রা শুরু করল রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড কজি
বাংলাদেশের জনপ্রিয় রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড COSY (কজি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মৌলভীবাজারে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মৌলভীবাজার কুসুমবাগ শপিং সিটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারী, সঙ্গীত শিল্পী শেখ সাদী, অভিনেতা সিয়াম নাসির, কজি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান রাতুল, কজি মৌলভীবাজার ব্রাঞ্চের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা কজি’র ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমন একটি ব্র্যান্ডের প্রয়োজন ছিল, যারা শুধু পোশাক বিক্রি নয়—মানুষের বাস্তব সমস্যার সমাধান নিয়েও কাজ করে। বিশেষ করে প্লাস সাইজ বা স্বাস্থ্যবান মানুষদের জন্য মানসম্মত, স্টাইলিশ এবং সঠিক ফিটিংয়ের পোশাক পাওয়া দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ ছিল। কজি সেই জায়গাতেই আস্থার নাম হয়ে উঠছে।’
কজির প্রতিষ্ঠাতা জাহিদ হাসান রাতুল বলেন, ‘কজি শুধুমাত্র একটি পোশাকের ব্র্যান্ড নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার
বাংলাদেশের জনপ্রিয় রেডিমেড মেন্স ফ্যাশন ব্র্যান্ড COSY (কজি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মৌলভীবাজারে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মৌলভীবাজার কুসুমবাগ শপিং সিটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারী, সঙ্গীত শিল্পী শেখ সাদী, অভিনেতা সিয়াম নাসির, কজি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান রাতুল, কজি মৌলভীবাজার ব্রাঞ্চের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা কজি’র ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমন একটি ব্র্যান্ডের প্রয়োজন ছিল, যারা শুধু পোশাক বিক্রি নয়—মানুষের বাস্তব সমস্যার সমাধান নিয়েও কাজ করে। বিশেষ করে প্লাস সাইজ বা স্বাস্থ্যবান মানুষদের জন্য মানসম্মত, স্টাইলিশ এবং সঠিক ফিটিংয়ের পোশাক পাওয়া দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ ছিল। কজি সেই জায়গাতেই আস্থার নাম হয়ে উঠছে।’
কজির প্রতিষ্ঠাতা জাহিদ হাসান রাতুল বলেন, ‘কজি শুধুমাত্র একটি পোশাকের ব্র্যান্ড নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার একটি উদ্যোগ। আমাদের লক্ষ্য হলো—কেউ যেন নিজের সাইজের কারণে শপিং করতে গিয়ে অস্বস্তিতে না পড়েন। আমরা চাই Regular (র্যাগুলার) থেকে BIG (বড়) সবার জন্য স্টাইলিস, আরামদায়ক এবং মানসম্মত পোশাক সহজলভ্য করতে।’ বর্তমানে কজি নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের পুরুষদের পোশাক তৈরি করছে। যার মধ্যে রয়েছে শার্ট, পাঞ্জাবি, টাউজার, জার্সি, জ্যাকেটসহ আরও নানা ক্যাটাগরির কাঁপড়। ব্র্যান্ডটির মূল প্রতিশ্রুতি ‘আপনার সাইজ, আমাদের দায়িত্ব।’
তিনি বলেন, ‘মৌলভীবাজারে নতুন শো-রুম চালুর মাধ্যমে কজি এখন দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চায়। বিশেষ করে তাদের কাছে যারা নিজেদের সাইজ অনুযায়ী মানসম্মত পোশাক খুঁজে পেতে দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হয়েছেন।’
এদিকে শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ আকর্ষণীয় অফার ঘোষণা করেছে কজি। সব প্রোডাক্টে একটি কিনলে একটি ফ্রি, যা আগামী ৩ দিন পর্যন্ত চলবে। কজি’র কর্তৃপক্ষ সবাইকে নতুন শো-রুমে এসে কেনাকাটার অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।