মৌলভীবাজারে শিলার আঘাতে ছিন্নভিন্ন চা শ্রমিকদের টিনের চাল

মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর কানিহাঁটি চা বাগানে শিলাবৃষ্টিতে চা শ্রমিকদের টিনের চাল ফুটো হয়ে অর্ধশতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় আকারের শিলার আঘাতে ঘরের চাল ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। বুধবার (১৮ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের কানিহাঁটি চা বাগানসহ আশপাশের এলাকায় প্রায় ৩০ মিনিট শিলাবৃষ্টি হয়। কানিহাঁটি চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিক রিতা মিন্ডা ও নৃত্য লাল মৃধা বলেন, ‌‘শিলাবৃষ্টিতে ঘরের বেশিরভাগ টিন নষ্ট হয়ে গেছে। এখানে যাদের ঘর আছে সবার ঘর শিলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’ শমসেরনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বিন বলেন, ‘শিলার আঘাতে আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। চা বাগানের অনেক শ্রমিকের টিন ফুটো হয়েছে। তাদের সহযোগিতা করা জরুরি হয়ে পড়েছে।’ এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি। কেউ সহযোগিতার জন্য আবেদন করলে সহযোগিতা করা হবে। এম ইসলাম/এসআর/এএসএম

মৌলভীবাজারে শিলার আঘাতে ছিন্নভিন্ন চা শ্রমিকদের টিনের চাল

মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর কানিহাঁটি চা বাগানে শিলাবৃষ্টিতে চা শ্রমিকদের টিনের চাল ফুটো হয়ে অর্ধশতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় আকারের শিলার আঘাতে ঘরের চাল ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা।

বুধবার (১৮ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের কানিহাঁটি চা বাগানসহ আশপাশের এলাকায় প্রায় ৩০ মিনিট শিলাবৃষ্টি হয়।

মৌলভীবাজারে শিলার আঘাতে ছিন্নভিন্ন চা শ্রমিকদের টিনের চাল

কানিহাঁটি চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিক রিতা মিন্ডা ও নৃত্য লাল মৃধা বলেন, ‌‘শিলাবৃষ্টিতে ঘরের বেশিরভাগ টিন নষ্ট হয়ে গেছে। এখানে যাদের ঘর আছে সবার ঘর শিলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শমসেরনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বিন বলেন, ‘শিলার আঘাতে আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। চা বাগানের অনেক শ্রমিকের টিন ফুটো হয়েছে। তাদের সহযোগিতা করা জরুরি হয়ে পড়েছে।’

মৌলভীবাজারে শিলার আঘাতে ছিন্নভিন্ন চা শ্রমিকদের টিনের চাল

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি। কেউ সহযোগিতার জন্য আবেদন করলে সহযোগিতা করা হবে।

এম ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow