মৌলভীবাজারে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারে হাম উপসর্গে তিন শিশু মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স এক বছর ৫ মাস। বাকি দুজনের বয়স ৯ মাস। মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত তিন সপ্তাহে শ্রীমঙ্গল, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল ও কুলাউড়ার যে দুটি শিশু মারা গেছে, তাদের পরিবার সিলেটে বসবাস করে। স্থায়ী ঠিকানা মৌলভীবাজার হওয়ায় মৌলভীবাজারের মৃত্যু হিসেবে দেখানো হয়েছে। জেলা ইপিআই সুপারভাইজার মো. আব্দুর রহমান বলেন, ‘সব উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছে। সারা জেলায় ৪২৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কতজনের পজিটিভ ও নেগেটিভ।’ মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। টিকাদান কর্মসূচির ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। মাহিদুল ইসলাম/এসআর/এএসএম

মৌলভীবাজারে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারে হাম উপসর্গে তিন শিশু মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স এক বছর ৫ মাস। বাকি দুজনের বয়স ৯ মাস।

মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত তিন সপ্তাহে শ্রীমঙ্গল, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল ও কুলাউড়ার যে দুটি শিশু মারা গেছে, তাদের পরিবার সিলেটে বসবাস করে। স্থায়ী ঠিকানা মৌলভীবাজার হওয়ায় মৌলভীবাজারের মৃত্যু হিসেবে দেখানো হয়েছে।

জেলা ইপিআই সুপারভাইজার মো. আব্দুর রহমান বলেন, ‘সব উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছে। সারা জেলায় ৪২৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কতজনের পজিটিভ ও নেগেটিভ।’

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। টিকাদান কর্মসূচির ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

মাহিদুল ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow