মৌসুমী অভিনীত সিনেমার ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শক

শুরুটা হয়েছিল ওযেব কনটেন্টের পরিকল্পনা দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তা টেনেহিঁচড়ে রূপ নিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি নিয়ে এখন ঢালিউডে বইছে বিতর্কের ঝড়। প্রিয়দর্শিনী মৌসুমীকে পর্দায় দেখার ব্যাকুলতা থাকলেও, ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই যেন মোহভঙ্গ হলো দর্শকদের। নান্দনিকতার অভাব আর গল্পের অসংলগ্নতায় প্রশংসার বদলে জুটছে কেবলই সমালোচনা, যা খোদ নির্মাতাকেই ঠেলে দিয়েছে এক চরম বিব্রতকর পরিস্থিতির মুখে। জানা যায়, সিনেমাটি সেন্সরও পেয়েছে সম্প্রতি। জানা যায়, আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তা। এ খবরের পর মৌসুমী ও চিত্রনায়কা ওমর সানীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে একটি শর্টফিল্মের মতো কনটেন্ট তৈরির কথা ছিল, সেখানে মৌসুমীকে ব্যবহার করে একটি নিম্নমানের কনটেন্ট তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর  টিজার প্রকাশ করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। সামাজিক মাধ্যম ও ইউটিউবে তা প্রকাশ হতেই যেন মাথায় হাত দর্শকদের! নেটিজেনদের মাঝে চলছে তীব্র সমালোচনার ঝড়, মন্তব্য ঘরে দর্শকরা সিনেমাটির মান নিয়ে কড়া সমালোচনা ও কটাক্ষ করছে

মৌসুমী অভিনীত সিনেমার ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শক

শুরুটা হয়েছিল ওযেব কনটেন্টের পরিকল্পনা দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তা টেনেহিঁচড়ে রূপ নিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি নিয়ে এখন ঢালিউডে বইছে বিতর্কের ঝড়। প্রিয়দর্শিনী মৌসুমীকে পর্দায় দেখার ব্যাকুলতা থাকলেও, ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই যেন মোহভঙ্গ হলো দর্শকদের। নান্দনিকতার অভাব আর গল্পের অসংলগ্নতায় প্রশংসার বদলে জুটছে কেবলই সমালোচনা, যা খোদ নির্মাতাকেই ঠেলে দিয়েছে এক চরম বিব্রতকর পরিস্থিতির মুখে।

জানা যায়, সিনেমাটি সেন্সরও পেয়েছে সম্প্রতি। জানা যায়, আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তা। এ খবরের পর মৌসুমী ও চিত্রনায়কা ওমর সানীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে একটি শর্টফিল্মের মতো কনটেন্ট তৈরির কথা ছিল, সেখানে মৌসুমীকে ব্যবহার করে একটি নিম্নমানের কনটেন্ট তৈরি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর  টিজার প্রকাশ করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। সামাজিক মাধ্যম ও ইউটিউবে তা প্রকাশ হতেই যেন মাথায় হাত দর্শকদের! নেটিজেনদের মাঝে চলছে তীব্র সমালোচনার ঝড়, মন্তব্য ঘরে দর্শকরা সিনেমাটির মান নিয়ে কড়া সমালোচনা ও কটাক্ষ করছেন।

ট্রেলার দেখে ক্ষুব্ধ নেটিজেনদের প্রশ্ন, কেন টাকা খরচ করে এই ধরনের নিম্নমানের কাজ নির্মাণ করা হয় এবং কারা দেখবে এসব। আরেকজন দর্শক মন্তব্য করেছেন, ২০২৬ সালে এসেও এমন অখাদ্য সিনেমা দেখতে হচ্ছে যা সত্যিই অবাক করার মতো। অন্য এক দর্শক আক্ষেপ করে লিখেছেন যে টিজারের মধ্যেই তিনি পুরো সিনেমা দেখে ফেলেছেন। 
সাধারণ দর্শকদের পাশাপাশি চিত্রনায়িকা মৌসুমীর একনিষ্ঠ ভক্তরাও প্রিয় অভিনেত্রীকে এমন কাজে দেখে হতাশা ব্যক্ত করেছেন। একজনের মতে, মৌসুমীর মতো গুণী শিল্পীর এমন দিন আসলো যে তাকে এই ধরণের কনটেন্টে থাকতে হচ্ছে। 

এদিকে এর আগে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন যে কন্ট্রাক্ট ম্যারেজ কোনো সিনেমা নয় বরং এটি যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক। দর্শকদের প্রত্যাশার সাথে এই কাজটি যায় না উল্লেখ করে তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানান। পুরো বিষয়টি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী নিজেও তার অবস্থান পরিষ্কার করেছিলেন। জানান, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হয়েছিলেন এবং পরে তাকে জানানো হয় ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি পাবে। 

কিন্তু পরবর্তীতে কাজটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া এবং সেন্সর সনদ পাওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছে। মৌসুমীর অভিযোগ তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত অনৈতিক।

তবে হাসান জাহাঙ্গীরের দাবি, সিনেমাটি মুক্তির পর দর্শক এর থেকে অনেক ইতিবাচক বার্তা পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow