‘ম্যাগনেটিক পিলারে’ কোটিপতি হওয়ার স্বপ্ন, অতঃপর...
‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহ করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নই যেন কেড়ে নিল দুই প্রাণ। রোববার (৩১ মে) পিরোজপুরের মঠবা ড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুঞ্জন। স্থানীয়দের দাবি, শনিবার (৩০ মে) গভীর রাতে আব্দুর রশিদ ও সাগর নামের দুই ব্যক্তি কথিত মূল্যবান ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহের উদ্দেশ্যে বা ড়ি থেকে বের হন। এরপর সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রশিদের স্ত্রী ময়না বেগম বলেন, কারা যেন রাতে ফোন করে তাকে (রশিদ) ডেকে নেয়। আমি যেতে নিষেধ করেছিলাম, তাও শোনেনি। সকালে শুনি সে আর বেঁচে নাই। এলাকাবাসীরা জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারণা, কথিত ম্যাগনেটিক পিলার সংগ্রহকে কেন্দ্র করে কোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ দুটি আমাদের হেফাজতে রয়েছে। তিনি আরও বলেন,
‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহ করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নই যেন কেড়ে নিল দুই প্রাণ।
রোববার (৩১ মে) পিরোজপুরের মঠবা ড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুঞ্জন।
স্থানীয়দের দাবি, শনিবার (৩০ মে) গভীর রাতে আব্দুর রশিদ ও সাগর নামের দুই ব্যক্তি কথিত মূল্যবান ‘ম্যাগনেটিক পিলার’ সংগ্রহের উদ্দেশ্যে বা ড়ি থেকে বের হন। এরপর সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রশিদের স্ত্রী ময়না বেগম বলেন, কারা যেন রাতে ফোন করে তাকে (রশিদ) ডেকে নেয়। আমি যেতে নিষেধ করেছিলাম, তাও শোনেনি। সকালে শুনি সে আর বেঁচে নাই।
এলাকাবাসীরা জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ধারণা, কথিত ম্যাগনেটিক পিলার সংগ্রহকে কেন্দ্র করে কোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ দুটি আমাদের হেফাজতে রয়েছে।
তিনি আরও বলেন, সিআইডি টিম এসে আলামত সংগ্রহ করবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
What's Your Reaction?