ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাবেক পেসার এসএল অক্ষয়। ভারতের বেঙ্গালুরুর তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
রোববার (২৪ মে) বেঙ্গালুরুর কেআর পুরমের মাঠে একটি ম্যাচে খেলছিলেন তিনি। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৩৯ বছর বয়সী এই পেসার। এরপর সতীর্থরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অক্ষয়ের মৃত্যুতে শোকাহত কর্ণাটকের ক্রীড়াঙ্গন। সবার কাছেই মৃদুভাষী ও হাস্যোজ্জ্বল হিসেবে পরিচিত ছিলেন তিনি।
কর্নাটকের হয়ে নিয়মিত খেলতেন অক্ষয়। কর্নাটকের হয়ে তিনটি ওয়ানডে ও ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের জাতীয় দলের খেলোয়ার লোকেশ রাহুল, রবীন উথাপ্পাদের সঙ্গে খেলেছেন বিখ্যাত রাঞ্জি ট্রফিও। তবে জাতীয় পর্যায়ে খুব একটা সাফল্য পাননি তিনি।
অক্ষয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ।