ম্যাচ জিতলেও আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা। মিরপুরে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ জিতলেও শাস্তির কবলে পড়তে হচ্ছে টাইগারদের। স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আজ (বুধবার) এক বিবৃতিতে আইসিসি বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট। আইসিসি আচরণবিধির ২.২ ২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার বিধান রয়েছে। সেই হিসেবে দুই ওভারে দশ শতাংশ জরিমানা হয়েছে। এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি। এমএমআর

ম্যাচ জিতলেও আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা। মিরপুরে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ জিতলেও শাস্তির কবলে পড়তে হচ্ছে টাইগারদের। স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

আজ (বুধবার) এক বিবৃতিতে আইসিসি বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট।

আইসিসি আচরণবিধির ২.২ ২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার বিধান রয়েছে। সেই হিসেবে দুই ওভারে দশ শতাংশ জরিমানা হয়েছে।

এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow