মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (৬ মে) দুপুরে রাঙামাটি বিএফডিসি আয়োজিত কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদ বাংলাদেশর ঐতিহ্যের সঙ্গে জড়িত। আগে যে হারে মাছ পাওয়া যেত এখন আর সেভাবে পাওয়া যাচ্ছে না। মিঠা পানির মাছ উৎপাদনে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। এই সেক্টরের উন্নয়নে আমরা কাজ করব। অনুষ্ঠান শেষে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ ও কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।   মৎস্য উন্নয়ন করপোরেশনের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক অনুরাধা ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসন মো. মোবারক হোসেনসহ অনেকে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow