ময়মনসিংহ বাইপাসে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস এলাকায় পেছন দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নিজেও মোটরসাইকেলে ঢাকা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। শনিবার (৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আজিজুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরিফুল ইসলাম মোটরসাইকেলযোগে ঢাকা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহত আরিফুল ইসলাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা

ময়মনসিংহ বাইপাসে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস এলাকায় পেছন দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় আরিফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নিজেও মোটরসাইকেলে ঢাকা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন।

শনিবার (৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আজিজুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরিফুল ইসলাম মোটরসাইকেলযোগে ঢাকা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহত আরিফুল ইসলাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

হোসাইন সুলভ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow