ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে। হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন এবং একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু রয়েছেন। তাদের হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও পড়ুন চলতি মাসে ময়মনসিংহে মেডিকেলে ২২০ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ৫ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন এবং একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু রয়েছেন। তাদের হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত জাগো নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ছয়জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী ওয়ার্ডের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow