ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে ইয়াবায় নেশাগ্রস্ত অবস্থায় আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১২ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড়া এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবায় নেশাগ্রস্ত অবস্থায় আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্টের করানো হয়। এতে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাদের দণ্ড প্রদান করা হয়। রায়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপর দুই আসামি আরিফুল ইসলাম আকাশ

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে ইয়াবায় নেশাগ্রস্ত অবস্থায় আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড়া এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবায় নেশাগ্রস্ত অবস্থায় আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্টের করানো হয়। এতে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাদের দণ্ড প্রদান করা হয়।

রায়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপর দুই আসামি আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জানতে চাইলে উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার আল আমিন বলেন, এ ব্যাপারে আলোচনা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow