ময়মনসিংহে জমি দখল নিয়ে সংঘর্ষ, দ্বিতীয় দিনেও চলছে ১৪৪ ধারা

ময়মনসিংহের নান্দাইলের খারুয়া বাজারে জমি দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (৫ জুন) সকাল থেকেও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা থেকে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এর কিছুক্ষণ আগে দুপুর ১২টার দিকে পুলিশের উপস্থিতিতেই বিরোধে জড়ানো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ জানায়, খারুয়া এলাকার শওকত মাস্টার ও রব মহাজনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে খারুয়া বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে হামলা, পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়

ময়মনসিংহে জমি দখল নিয়ে সংঘর্ষ, দ্বিতীয় দিনেও চলছে ১৪৪ ধারা

ময়মনসিংহের নান্দাইলের খারুয়া বাজারে জমি দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (৫ জুন) সকাল থেকেও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা থেকে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এর কিছুক্ষণ আগে দুপুর ১২টার দিকে পুলিশের উপস্থিতিতেই বিরোধে জড়ানো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

ময়মনসিংহে জমি দখল নিয়ে সংঘর্ষ, দ্বিতীয় দিনেও চলছে ১৪৪ ধারা

পুলিশ জানায়, খারুয়া এলাকার শওকত মাস্টার ও রব মহাজনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে খারুয়া বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে হামলা, পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে উপজেলা প্রশাসন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ১৪৪ ধারা জারি করে। এ সময় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং চার বা ততোধিক লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়।

হোসাইন সুলভ/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow