ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই চার নারী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে পৌনে ১২টার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায় ৷ এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই চার নারী নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে পৌনে ১২টার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায় ৷

এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow