ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ- ২০২৬ উপলক্ষে সারা দেশের মতোই উত্তাপ ছড়িয়েছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলাতেও। ফুটবল উন্মাদনার ঢেউ এখন পৌঁছেছে শহর থেকে গ্রামের অলিগলিতেও। বুধবার (১০ জুন) বিকেলে প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে জার্সি পরে, বাঁশি হাতে পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন তিন শতাধিক সমর্থক। উৎসবমুখর এ আয়োজন ঘিরে পুরো এলাকা পরিণত হয় এক ভিন্ন আবহে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতিযোগিতামূলক উন্মাদনা। কার পতাকা কত বড়, কে কত জাঁকজমকপূর্ণ আয়োজন করতে পারে তা নিয়ে চলছে প্রকাশ্য প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে আঠারবাড়ী ইউনিয়নে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন ব্রাজিল সমর্থকরা। ‘আঠারবাড়ী ব্রাজিল সাপোর্টার গ্রুপ’-এর উদ্যোগে ব্যান্ড পার্টিসহ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন বের হয়। ঢাক-ঢোল, স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি আঠারবাড়ী রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে আঠারবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। হলুদ-সবুজ জার্সিতে সেজে ছোট-বড় সব বয়সী সমর্থকরা অংশ নেন এ আনন্দযাত্রায়। শিশু থেকে শু

ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ- ২০২৬ উপলক্ষে সারা দেশের মতোই উত্তাপ ছড়িয়েছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলাতেও। ফুটবল উন্মাদনার ঢেউ এখন পৌঁছেছে শহর থেকে গ্রামের অলিগলিতেও।

বুধবার (১০ জুন) বিকেলে প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে জার্সি পরে, বাঁশি হাতে পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন তিন শতাধিক সমর্থক। উৎসবমুখর এ আয়োজন ঘিরে পুরো এলাকা পরিণত হয় এক ভিন্ন আবহে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রতিযোগিতামূলক উন্মাদনা। কার পতাকা কত বড়, কে কত জাঁকজমকপূর্ণ আয়োজন করতে পারে তা নিয়ে চলছে প্রকাশ্য প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে আঠারবাড়ী ইউনিয়নে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন ব্রাজিল সমর্থকরা।

‘আঠারবাড়ী ব্রাজিল সাপোর্টার গ্রুপ’-এর উদ্যোগে ব্যান্ড পার্টিসহ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন বের হয়। ঢাক-ঢোল, স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি আঠারবাড়ী রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে আঠারবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

হলুদ-সবুজ জার্সিতে সেজে ছোট-বড় সব বয়সী সমর্থকরা অংশ নেন এ আনন্দযাত্রায়। শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্ক ভক্তদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো এলাকা যেন রূপ নেয় এক টুকরো ব্রাজিলে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সাইফুল জাহান ও সারোয়ার হোসেন রাহুল বলেন, ছোটবেলা থেকেই আমরা ব্রাজিলকে সমর্থন করি। সেই ভালোবাসা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আমাদের বিশ্বাস, ব্রাজিল এবারও বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বে।

আরেক সমর্থক কামরুল ইসলাম বলেন, ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। বর্তমান দলটি এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। আমরা আশা করি, তারা ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে।

আয়োজকদের একজন রাকিব হাসান বাবু বলেন, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই আমাদের এই আয়োজন। এই ধরনের শোভাযাত্রা এলাকায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও বাড়িয়ে দেয়।

অন্য দুই আয়োজক সাজ্জাত রনি ও ভাপন রানা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, ব্রাজিল দল এবারও শৈল্পিক খেলা উপহার দিয়ে বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে।

হোসাইন সুলভ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow