ময়লার স্তূপে মিলল মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গাছা থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারজুড়ি এলাকার একটি ময়লার স্তূপের পাশে মানুষের হাড়গোড় ও কঙ্কাল পড়ে থাকতে দেখে পথচারীরা ভিড় জমায়। বিষয়টি নিয়ে এলাকায় দ্রুত জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা গাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি হেফাজতে নেয়।
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি বেশ পুরোনো। তবে এটি নারী না পুরুষের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও এখনো কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত কঙ্কালটি ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে গাছা থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারজুড়ি এলাকার একটি ময়লার স্তূপের পাশে মানুষের হাড়গোড় ও কঙ্কাল পড়ে থাকতে দেখে পথচারীরা ভিড় জমায়। বিষয়টি নিয়ে এলাকায় দ্রুত জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা গাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি হেফাজতে নেয়।
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি বেশ পুরোনো। তবে এটি নারী না পুরুষের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কেও এখনো কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত কঙ্কালটি ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এটি কোনো হত্যাকাণ্ড কি না কিংবা অন্য কোনো উপায়ে এখানে দেহাবশেষটি এসেছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, লোকালয়ে ময়লার স্তূপে কঙ্কাল পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত এই রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।