‘যখন আম-জাম ধরবে পাঠাবেন, আমি খাব’
কৃষকদের হাতে বিভিন্ন ফলের চারা তুলে দিয়ে সেই গাছের ফল খাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান এ সময় বলেন, ‘ওনাদের একেকটা করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। ওনাদের বলেছি- এগুলো বাসার সামনে রোপণ করতে হবে। ওনাদের আশপাশে যারা আছেন, তারা খেয়াল করবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আর যারা আম গাছ পেয়েছেন, জাম গাছ পেয়েছেন, তাদের আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমাকে পাঠাবেন, আমি খাব। আপনারাও খেয়াল রাখবেন।’
এর আগে ঢাকা থেকে সড়কপথে সরাসরি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আসেন তারেক রহমান।