যদি মাদকমুক্ত করতে না পারি, প্রয়োজনে আমি রিজাইন করবো: এমপি জসিম উদ্দিন

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ সারা বাংলাদেশ মাদকে সয়লাব হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, “যদি মাদকমুক্ত করতে না পারি, প্রয়োজনে আমি রিজাইন করবো। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। সে বিষয়ে দুই উপজেলার প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি। শুধু মাদক নয়, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। সোমবারর (২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয়’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির বহুতল ভবন ও একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবির বিষয়ে এমপি জসিম উদ্দিন বলেন, “আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী

যদি মাদকমুক্ত করতে না পারি, প্রয়োজনে আমি রিজাইন করবো: এমপি জসিম উদ্দিন

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ সারা বাংলাদেশ মাদকে সয়লাব হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, “যদি মাদকমুক্ত করতে না পারি, প্রয়োজনে আমি রিজাইন করবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। সে বিষয়ে দুই উপজেলার প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি। শুধু মাদক নয়, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবারর (২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয়’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি অনুষ্ঠানের আয়োজন করে।

সমিতির বহুতল ভবন ও একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবির বিষয়ে এমপি জসিম উদ্দিন বলেন, “আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং শিক্ষানুরাগী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম। তিনি রমজান মাসে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস, ওষুধ সেবন, ইনসুলিন ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার এবং কিডনি বিশেষজ্ঞ ডা. মো. জহিরউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জান্নাতুল ফেরদৌস বিথি এবং সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম।

এছাড়া বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মো. সেলিম রেজা সৌরভ, অ্যাডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow