যমুনা ব্যাংকের ২৫ বছর পূর্তি

‘আস্থা, সেবা ও অগ্রগতি’- এই শ্লোগানকে সামনে রেখে  আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার  অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২৫ বছর পূর্ণ করলো যমুনা ব্যাংক পিএলসি। গৌরবময় পথচলার ২৫ বছর পূর্তি  উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।  প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।  এ সময় ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ ব্যাংকের সব গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow