যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী
সিরাগঞ্জের কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় যমুনা নদী থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল হালিদাপাড়ার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা দুজনেই কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। স্থানীয় ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন বলেন, মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী যমুনার ৬ নম্বর ঘাট এলাকায় গোসলে নামে। এসময় দুজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের সঙ্গে গোসলে নামা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা মারা গেছে। কাজিপুর থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, তিনজন গোসলে নেমে একজন তীরে উঠলেও দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জাল দিয়ে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
সিরাগঞ্জের কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় যমুনা নদী থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল হালিদাপাড়ার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা দুজনেই কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন বলেন, মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী যমুনার ৬ নম্বর ঘাট এলাকায় গোসলে নামে। এসময় দুজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের সঙ্গে গোসলে নামা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা মারা গেছে।
কাজিপুর থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, তিনজন গোসলে নেমে একজন তীরে উঠলেও দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জাল দিয়ে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
What's Your Reaction?