যমুনায় ৫ দিনে বাড়ল ১১১ সেন্টিমিটার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ দিনে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে। বুধবার (২৭ মে) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পায়। অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা ৫ দিন ধরে যমুনায় পানি বাড়ছে। আরও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে। এরপর কয়েকদিন স্থির থাকবে। পরে কমতে থাকবে। 

যমুনায় ৫ দিনে বাড়ল ১১১ সেন্টিমিটার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ দিনে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে।

বুধবার (২৭ মে) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা ৫ দিন ধরে যমুনায় পানি বাড়ছে। আরও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে। এরপর কয়েকদিন স্থির থাকবে। পরে কমতে থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow