যশোরে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোরের শংকরপুর আশ্রম রোড এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইউনিটি অব আশ্রম রোড’ আয়োজিত ঈদ পুনর্মিলনী নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগ করে নিতে এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঈদের দ্বিতীয় দিন এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়। শংকরপুর মহিলা মাদ্রাসা ঈদগাহ মাঠে ফ্লাডলাইটের আলোয় এই প্রতিযোগিতামূলক খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৬টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দল গ্রুপ-এ : ৩০+ টাইটানস, নাজমুল স্মৃতি সংঘ, মিন্টু-সোহাগ স্মৃতি সংসদ এবং গ্রুপ-বি : হারুন স্মৃতি সংসদ, বেগম জিয়া স্মৃতি সংসদ, ইয়ং ইলেভেন। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে পর্যায়ক্রমে ৬টি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই ম্যাচগুলোতে দলগুলো একে অপরের মুখোমুখি হয়। গ্রুপ পর্বের খেলা শেষে একটি ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল গ্র্যান্ড ফাইনাল, যা রাত ৯টা ৫০ মিনিটে শুরু হয়। ফাইনালে গ্রুপ-এ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ-বি এর চ্যাম্পিয়ন দল শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হয়। আয়োজক ‘ইউনিটি অফ আশ্রম রোড’-

যশোরে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোরের শংকরপুর আশ্রম রোড এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইউনিটি অব আশ্রম রোড’ আয়োজিত ঈদ পুনর্মিলনী নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগ করে নিতে এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঈদের দ্বিতীয় দিন এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শংকরপুর মহিলা মাদ্রাসা ঈদগাহ মাঠে ফ্লাডলাইটের আলোয় এই প্রতিযোগিতামূলক খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৬টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী দল গ্রুপ-এ : ৩০+ টাইটানস, নাজমুল স্মৃতি সংঘ, মিন্টু-সোহাগ স্মৃতি সংসদ এবং গ্রুপ-বি : হারুন স্মৃতি সংসদ, বেগম জিয়া স্মৃতি সংসদ, ইয়ং ইলেভেন।

বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে পর্যায়ক্রমে ৬টি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই ম্যাচগুলোতে দলগুলো একে অপরের মুখোমুখি হয়। গ্রুপ পর্বের খেলা শেষে একটি ২০ মিনিটের বিরতি দেওয়া হয়।

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল গ্র্যান্ড ফাইনাল, যা রাত ৯টা ৫০ মিনিটে শুরু হয়। ফাইনালে গ্রুপ-এ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ-বি এর চ্যাম্পিয়ন দল শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হয়।

আয়োজক ‘ইউনিটি অফ আশ্রম রোড’-এর পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং ঈদের আনন্দকে স্মৃতিময় করে রাখতেই এই আয়োজন। ‘ঈদের আনন্দে, সম্পর্কের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে গভীর রাতে সফলভাবে শেষ হয় এই ফুটবল উৎসব। আয়োজনটি সফল করতে যারা কাজ করেছেন হাসান, রমজান, অভি ও মাসুদসহ অনেকে।

এছাড়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আবু সাইদ দিলু, মুক্তিযোদ্ধা আব্দুল গাজী, মিন্টু ও লেখক রাহিতুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow