যশোরে নির্বাচনি সহিংসতায় দু’জন আহত

  যশোরে নির্বাচনি সহিংসতায় দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যশোর-৩ (সদর) আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)। আহত আবু হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এদিকে একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, তালবাড়িয়া স্কুলকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি। আরও পড়ুনভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ারজীবিত থাকতে কেন ভোট নষ্ট করবো: ১১৫ বছরের খাজা

যশোরে নির্বাচনি সহিংসতায় দু’জন আহত

 

যশোরে নির্বাচনি সহিংসতায় দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যশোর-৩ (সদর) আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

এদিকে একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, তালবাড়িয়া স্কুলকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি।

আরও পড়ুন
ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার
জীবিত থাকতে কেন ভোট নষ্ট করবো: ১১৫ বছরের খাজামন বিবি

মিলন রহমান/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow