যশোরে বিজিবির অভিযানে অর্ধ কেজি স্বর্ণসহ একজন আটক

যশোরের সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বিজিবি অভিযানে আধা কেজি ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় শার্শা থানার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রউফ (৪২) আটক হন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার সময় বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫শ' ৮২ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণবার, ২টি মোবাইল এবং নগদ ১০হাজার ৬শ' ৯০ টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।আটককৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল যাচ্ছিল।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।আটককৃত আসামির বিরুদ্ধে মাম

যশোরে বিজিবির অভিযানে অর্ধ কেজি স্বর্ণসহ একজন আটক

যশোরের সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বিজিবি অভিযানে আধা কেজি ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় শার্শা থানার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রউফ (৪২) আটক হন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার সময় বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫শ' ৮২ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণবার, ২টি মোবাইল এবং নগদ ১০হাজার ৬শ' ৯০ টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।

আটককৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল যাচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামিকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow