যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক

যশোরে ২টি স্বর্ণবারসহ সাদিকুর রহমান সুমন নামে এক যুববককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত সুমন সাতক্ষীরা জেলা সদরের নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সাদিকুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান, তিনি উক্ত স্বর্ণের বার দুটি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ইদানীং বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির নজরদারি ও সীমান্ত অভিযান জোরদার করা হয়েছে। আটককৃত আসামির

যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক

যশোরে ২টি স্বর্ণবারসহ সাদিকুর রহমান সুমন নামে এক যুববককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত সুমন সাতক্ষীরা জেলা সদরের নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন সাদিকুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সাথে তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান, তিনি উক্ত স্বর্ণের বার দুটি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ইদানীং বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির নজরদারি ও সীমান্ত অভিযান জোরদার করা হয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow