যশোরের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বাঘারপাড়া উপজেলা সদরের ডিগ্রী কলেজ ক্যাম্পে এ প্রেস কনফারেন্সেস আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান। এর আগে শনিবার বিকেল থেকে ৮ ঘন্টারও শ্বাসরুদ্ধকর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনা ঘটে। প্রেস কনফারেন্সে জানানো হয়, যৌথ বাহিনীর সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া পূর্বপাড়ায় চুন্নু মিয়ার ছেলে রায়হানকে (২৭) সন্দেহ করে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় চারটি বিদেশী পিস্তল, ৭ টি ম্যাগাজিন, একটি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড এ্যামোনিশন, ১০ টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯ টি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল ও এ্যাক্সসোরিজ, ছয়টি সীম কার্ড, একটি চার্জার সদৃশ ডিভাইস, পাঁচটি সিসিটিভি ক্যামেরা, দুইটি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং নগদ কিছু ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। অভিযুক্ত রায়হান পলাতক রয়েছে। তল্লাশী চলাকালে বাড়িটির একটি স্টিলের ট্রাংকের ভেতরে হ্যান্ড গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া যায়। পরব

যশোরের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বাঘারপাড়া উপজেলা সদরের ডিগ্রী কলেজ ক্যাম্পে এ প্রেস কনফারেন্সেস আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান।

এর আগে শনিবার বিকেল থেকে ৮ ঘন্টারও শ্বাসরুদ্ধকর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনা ঘটে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, যৌথ বাহিনীর সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া পূর্বপাড়ায় চুন্নু মিয়ার ছেলে রায়হানকে (২৭) সন্দেহ করে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় চারটি বিদেশী পিস্তল, ৭ টি ম্যাগাজিন, একটি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড এ্যামোনিশন, ১০ টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯ টি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল ও এ্যাক্সসোরিজ, ছয়টি সীম কার্ড, একটি চার্জার সদৃশ ডিভাইস, পাঁচটি সিসিটিভি ক্যামেরা, দুইটি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং নগদ কিছু ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। অভিযুক্ত রায়হান পলাতক রয়েছে।

তল্লাশী চলাকালে বাড়িটির একটি স্টিলের ট্রাংকের ভেতরে হ্যান্ড গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেড সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পন্ন করে বোম্ব ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো শনিবার রাতেই নিরাপদ স্থানে বিস্ফোরনের মাধ্যমে ধ্বংস করা হয়।

আইশৃঙ্খলা বাহিনীর ধারণা নির্বাচনের আগে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিল। অভিযুক্ত রায়হান এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত অন্যান্য দুষ্কৃতিকারীদের আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক আটক করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow