যাত্রাবাড়ীতে লেগুনাচালককে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুর আলম কামরুল রফিক (৩৫) নামে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নুর আলম পেশায় লেগুনাচালক ছিলেন। যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টস এলাকায় ৪-৫ জন লেগুনাচালক তাকে পিটিয়ে হত্যা করে। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের খালাতো ভাই মনসুর আলী বলেন, নিহত নুর আলমের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর মাতোয়াইল দরবার শরীফ রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। এমআরএম

যাত্রাবাড়ীতে লেগুনাচালককে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুর আলম কামরুল রফিক (৩৫) নামে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নুর আলম পেশায় লেগুনাচালক ছিলেন। যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টস এলাকায় ৪-৫ জন লেগুনাচালক তাকে পিটিয়ে হত্যা করে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহতের খালাতো ভাই মনসুর আলী বলেন, নিহত নুর আলমের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর মাতোয়াইল দরবার শরীফ রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow