যাত্রাবাড়ীতে রাতভর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মারুফ (২১), মো. মিজানুর রহমান (৩৬), মো. মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), মো. শাহিন (৪২), লিংকন (২০), আসিফ মাহমুদ এবং মো. নাজমুল হাওলাদার। যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে শুক্রবার বিভিন্ন স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার আসামি। এছাড়া একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ব্যক্তিদের মধ্যে চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এবং একজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ মে) গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে যা

যাত্রাবাড়ীতে রাতভর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মারুফ (২১), মো. মিজানুর রহমান (৩৬), মো. মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), মো. শাহিন (৪২), লিংকন (২০), আসিফ মাহমুদ এবং মো. নাজমুল হাওলাদার।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে শুক্রবার বিভিন্ন স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার আসামি। এছাড়া একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ব্যক্তিদের মধ্যে চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এবং একজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ মে) গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। একই সঙ্গে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow