বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না প্রভাবশালী ক্রীড়া সংগঠক মাহবুব উল আনাম

মহবুব আনাম ২০০১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত। বোর্ডের প্রায় সব প্রশাসনেই ছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল, এবার তিনি সভাপতি পদের জন্য লড়বেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হয়েছে কালবেলা।  বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন জুন। গতকাল শনিবারই ঘোষিত হয়েছে বিসিবি নির্বাচনের তপশিল।  খেলোয়াড়ি জীবন শেষে মহবুব আনাম ক্রিকেট প্রশাসনে আসেন ১৯৮৬ সালে। তখন তিনি ঢাকা মেট্রোপলিটনের ক্রিকেট কমিটির (সিসিডিএম) সঙ্গে কাজ শুরু করেন। এরপর ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। এরপর থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। শনিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৭ মে বিকাল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ৷ আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। ২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে সকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না প্রভাবশালী ক্রীড়া সংগঠক মাহবুব উল আনাম

মহবুব আনাম ২০০১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত। বোর্ডের প্রায় সব প্রশাসনেই ছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল, এবার তিনি সভাপতি পদের জন্য লড়বেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হয়েছে কালবেলা। 

বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন জুন। গতকাল শনিবারই ঘোষিত হয়েছে বিসিবি নির্বাচনের তপশিল। 

খেলোয়াড়ি জীবন শেষে মহবুব আনাম ক্রিকেট প্রশাসনে আসেন ১৯৮৬ সালে। তখন তিনি ঢাকা মেট্রোপলিটনের ক্রিকেট কমিটির (সিসিডিএম) সঙ্গে কাজ শুরু করেন। এরপর ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। এরপর থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন।

শনিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৭ মে বিকাল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ৷ আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে।

২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে সকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন৷
২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow