নানা আয়োজনে পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ১৭ মে। ‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হবে। শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে (১০১) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়সহ টেলিযোগাযোগ ও আইসিটি খাতের সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে আলোচনা সভা, সেমিনার এবং দিবস উপলক্ষ্যে বিটিআরসি প্রাঙ্গণে দু’দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। ১৭ মে শুরু হতে যাওয়া এই মেলা চলবে ১৮ মে পর্যন্ত। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ্ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হ

নানা আয়োজনে পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ১৭ মে। ‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হবে।

শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে (১০১) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়সহ টেলিযোগাযোগ ও আইসিটি খাতের সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে আলোচনা সভা, সেমিনার এবং দিবস উপলক্ষ্যে বিটিআরসি প্রাঙ্গণে দু’দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। ১৭ মে শুরু হতে যাওয়া এই মেলা চলবে ১৮ মে পর্যন্ত।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ্ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউটিআইএসডি-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে গৃহীত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, স্মারক ডাক টিকিট উন্মোচন, সমসাময়িক প্রযুক্তির উপর বিসিএস (টেলিকম) সমিতি কর্তৃক স্মরণিকা প্রকাশ, বিটিসিএল ও ডাক বিভাগের স্কুল/কলেজের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিষয়ভিত্তিক আলোচনা ও বিটিআরসি প্রাঙ্গণে দুইদিনব্যাপী টেলিকম মেলাসহ নানা আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, টেলিযোগাযোগ খাতের অগ্রগতি এবং একটি সংযুক্ত ও সহনশীল ডিজিটাল সমাজ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির প্রয়াস গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর মহাসচিব ডোরিন বোগডান-মার্টিন বলেন, ডিজিটাল সংযোগ আজ কেবল প্রযুক্তিগত সুবিধা নয় বরং এটি মানবিক সহনশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তার অন্যতম ভিত্তি। একটি সংযুক্ত বিশ্বে টেকসই ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে আমরা সংকট মোকাবিলা, উদ্ভাবন এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে পারি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহ, বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল অপারেটর, মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনটিটিএন অপারেটর, আইএসপিএবি, আইসিএক্স অপারেটর, আইআইজি অপারেটর এবং খাত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশ নেবেন।

পরবর্তীতে দিবসের প্রতিপাদ্যের আলোকে বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেনের সঞ্চালনায় দুপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে একটি স্থিতিস্থাপক ডিজিটাল অর্থনীতির জীবনরেখা হিসেবে কানেক্টিভিটির গুরুত্ব, অর্থনৈতিক ধারাবাহিকতার অপরিহার্য চালিকাশক্তি হিসেবে ডিজিটাল পেমেন্ট, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য অর্থবহ ডিজিটাল পরিষেবা প্রদানসহ খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তারা মতামত প্রদান করবেন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেডটিই করপোরেশনের ডেপুটি চিফ টেকনিক্যাল অফিসার সৈয়দ মো. শামশুর রহমান, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল মনিরুল ইসলাম (অব.), গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, বিডিজবস ডট কম এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম ফাহিম মাশরুর, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, ইন্টারক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিবুর রশিদ এবং শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী।

 

১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতিবছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীতে ২০০৬ সালের নভেম্বরে আইটিইউ সম্মেলনে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস পালনের সিদ্ধান্ত নেয় হয়।

ইএইচটি/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow