যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ ও শিমুল বাগান রক্ষার দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান রক্ষা ও বালুখেকো চক্রের হাত থেকে বাগানকে বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়ন সংলগ্ন যাদুকাটা নদীর পাড়ে শিমুল বাগানের সামনে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শত শত মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র শিমুল বাগান সংলগ্ন পাড় কেটে নিয়ে যাচ্ছে। এই কর্মকাণ্ড চলতে থাকলে শুধু শিমুল বাগানই নয়, সংলগ্ন কয়েকটি গ্রামও বিলীন হয়ে যাবে। ইতোমধ্যে হাজার হাজার পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।বক্তারা আরও জানান, এলাকার প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নিজেদের হাতে আইন তুলে নেওয়া ছাড়া পাড়কাটা বন্ধ হবে না, শিমুল বাগানও রক্ষা হবে না বলে বক্তারা মন্তব্য করেন। তারা প্রশাসনকে এখনই জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে এই পর্যটন কেন্দ্র বিলীন হয়ে যাবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর

যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ ও শিমুল বাগান রক্ষার দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান রক্ষা ও বালুখেকো চক্রের হাত থেকে বাগানকে বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়ন সংলগ্ন যাদুকাটা নদীর পাড়ে শিমুল বাগানের সামনে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শত শত মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র শিমুল বাগান সংলগ্ন পাড় কেটে নিয়ে যাচ্ছে। এই কর্মকাণ্ড চলতে থাকলে শুধু শিমুল বাগানই নয়, সংলগ্ন কয়েকটি গ্রামও বিলীন হয়ে যাবে। ইতোমধ্যে হাজার হাজার পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।

বক্তারা আরও জানান, এলাকার প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নিজেদের হাতে আইন তুলে নেওয়া ছাড়া পাড়কাটা বন্ধ হবে না, শিমুল বাগানও রক্ষা হবে না বলে বক্তারা মন্তব্য করেন। তারা প্রশাসনকে এখনই জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে এই পর্যটন কেন্দ্র বিলীন হয়ে যাবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, যুবদল সভাপতি আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, উত্তর বড়দল যুবদলের সহ-সভাপতি দুলাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow