যানজট ও ডাকাতি প্রতিরোধে সর্বোচ্চ অগ্রাধিকার হাইওয়ে পুলিশের
আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে দেশের মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরও পড়ুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন ছিনতাই-ডাকাতির অভয়াশ্রম এ সময় আগামী মাসের কর্মপরিকল্পনায় মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট কমাতে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সভার শুরুতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-পূর্ব) এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম মে ও জুন এবং ২০২৫ সালের জুন মাসের খাতভিত্তিক ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊ
আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে দেশের মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় আগামী মাসের কর্মপরিকল্পনায় মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট কমাতে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভার শুরুতে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-পূর্ব) এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম মে ও জুন এবং ২০২৫ সালের জুন মাসের খাতভিত্তিক ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জ ভার্চুয়ালি সভায় অংশ নেন।
টিটি/এসএইচএস
What's Your Reaction?
