যানজটের কারণে হেঁটে শপথ অনুষ্ঠানে গেলেন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যরা

সংসদ অ্যাভিনিউয়ের মনিপুরী এলাকায় ভয়াবহ যানজটের কারণে মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্য ও উপদেষ্টাদের অনেককেই গাড়ি ছেড়ে হেঁটে শপথ অনুষ্ঠানে যেতে দেখা গেছে। রাস্তার দুই পাশে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। বিকেল সাড়ে ৩টার দিকে শপথ অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে যানজটে আটকে পড়েন একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। এ অবস্থায় প্রটোকল থাকা সত্ত্বেও গাড়ি রেখে হেঁটেই রওয়ানা দেন তারা। হেঁটে সংসদ ভবনের দিকে যেতে দেখা যায় মন্ত্রিসভায় ডাক পাওয়া ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টুসহ আরও কয়েকজনকে। যানজটের কারণে তারা সবাই দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে হেঁটেই এগিয়ে যান। এসময় রাস্তার পাশে অবস্থান করা দলীয় নেতাকর্মীরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন মন্ত্রীরাও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। শুধু মন্ত্রিসভার সদস্যরাই নন, যানজটের কারণে উপদেষ্টা পরিষদের সদস্যদেরও হেঁটে যেতে দেখা যায়। তাদের মধ্যে ছিলেন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পুলিশ প্

যানজটের কারণে হেঁটে শপথ অনুষ্ঠানে গেলেন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যরা

সংসদ অ্যাভিনিউয়ের মনিপুরী এলাকায় ভয়াবহ যানজটের কারণে মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্য ও উপদেষ্টাদের অনেককেই গাড়ি ছেড়ে হেঁটে শপথ অনুষ্ঠানে যেতে দেখা গেছে। রাস্তার দুই পাশে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

বিকেল সাড়ে ৩টার দিকে শপথ অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে যানজটে আটকে পড়েন একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। এ অবস্থায় প্রটোকল থাকা সত্ত্বেও গাড়ি রেখে হেঁটেই রওয়ানা দেন তারা।

হেঁটে সংসদ ভবনের দিকে যেতে দেখা যায় মন্ত্রিসভায় ডাক পাওয়া ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টুসহ আরও কয়েকজনকে। যানজটের কারণে তারা সবাই দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে হেঁটেই এগিয়ে যান।

jagonews24

এসময় রাস্তার পাশে অবস্থান করা দলীয় নেতাকর্মীরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন মন্ত্রীরাও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

শুধু মন্ত্রিসভার সদস্যরাই নন, যানজটের কারণে উপদেষ্টা পরিষদের সদস্যদেরও হেঁটে যেতে দেখা যায়। তাদের মধ্যে ছিলেন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পুলিশ প্রটোকল থাকলেও তারা সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। শপথ অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা জোরদার ও সড়কে গাড়ির চাপ একসঙ্গে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

jagonews24

অবশেষে হেঁটে মন্ত্রী ও উপদেষ্টারা সময়মতো জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান এবং নির্ধারিত সূচি অনুযায়ী শপথ অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচির দিনে যানজট নিরসনে আরও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যতে এমন ভোগান্তি এড়ানো যায়।

ইএআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow