যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. জাফর (৫০)। শনিবার (৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তিনি বলেন, শনিবার বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাফরকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। কেআর/এমকেআর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. জাফর (৫০)।

শনিবার (৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তিনি বলেন, শনিবার বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাফরকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow