যুক্তরাজ্যে আহমদীয়া জামাতের ৬০তম বার্ষিক জলসা
বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা এবং পবিত্র কোরআনের নির্দেশিত পথে ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরঙ্কুশ ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বানের মধ্যদিয়ে আহমদীয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের ৬০তম বার্ষিক জলসা সমাপ্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৫মিনিটে বিশ্বের দুই শতাধিক দেশের জাতীয় পতাকার সঙ্গে আহমদীয়া পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে জলসার উদ্বোধন করেন নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)। ২৬ জুলাই স্থানীয় সময় বিকেল ৬টায় সমাপ্তি ভাষণ ও দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি ঘটে। যুক্তরাজ্যের এই বৃহত্তম মুসলিম সম্মেলনে সমবেত হয়েছিলেন প্রায় ৫২ হাজার আহমদী মুসলিম।এবারের জলসার বিশেষ আকর্ষণ ছিল বিশ্বের বিভিন্ন দেশের প্রায় শত স্থানের আহমদীয়া সদস্যদের ভার্চুয়াল অংশগ্রহণ। যুক্তরাজ্যের এই বৃহত্তম মুসলিম সম্মেলনে প্রায় ৫২ হাজার আহমদী মুসলিম সমবেত হন জলসায় বিভিন্ন বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, খোদা তা’লার সন্ধানে বিনয় একটি পূর্বশর্ত, ঐশী ধর্মগ্রন্থসমূহে খোদাতা’লার ধারণা এবং ইসলামের সঙ্গে এর তুলনা, পবিত্র কোরআন: এক রত্নভাণ্ডার, মান
বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা এবং পবিত্র কোরআনের নির্দেশিত পথে ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরঙ্কুশ ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বানের মধ্যদিয়ে আহমদীয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের ৬০তম বার্ষিক জলসা সমাপ্ত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৫মিনিটে বিশ্বের দুই শতাধিক দেশের জাতীয় পতাকার সঙ্গে আহমদীয়া পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে জলসার উদ্বোধন করেন নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)। ২৬ জুলাই স্থানীয় সময় বিকেল ৬টায় সমাপ্তি ভাষণ ও দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি ঘটে।
যুক্তরাজ্যের এই বৃহত্তম মুসলিম সম্মেলনে সমবেত হয়েছিলেন প্রায় ৫২ হাজার আহমদী মুসলিম।এবারের জলসার বিশেষ আকর্ষণ ছিল বিশ্বের বিভিন্ন দেশের প্রায় শত স্থানের আহমদীয়া সদস্যদের ভার্চুয়াল অংশগ্রহণ।
যুক্তরাজ্যের এই বৃহত্তম মুসলিম সম্মেলনে প্রায় ৫২ হাজার আহমদী মুসলিম সমবেত হন
জলসায় বিভিন্ন বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, খোদা তা’লার সন্ধানে বিনয় একটি পূর্বশর্ত, ঐশী ধর্মগ্রন্থসমূহে খোদাতা’লার ধারণা এবং ইসলামের সঙ্গে এর তুলনা, পবিত্র কোরআন: এক রত্নভাণ্ডার, মানবতার জন্য মহানবী (সা.)-এর ভালোবাসা ইত্যাদি বিষয়ে প্রখ্যাত আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
জলসার দ্বিতীয় দিনের বক্তব্যে আহমদীয়া খলিফা বিগত এক বছরে বিশ্বব্যাপী আহমদীয়া মুসলিম জামাতের কার্যক্রম ও অর্জিত সাফল্যের এক ঝলক অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। গত এক বছরে বিভিন্ন ধর্ম গোষ্ঠী থেকে ২ লাখ ৬৭ হাজার ৫৯৬ জন মানুষ নতুন বয়আত করে আহমদীয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন।
জলসার সমাপ্তি বক্তব্যে বিশ্ব আহমদীয়া খলিফা ইসলামের প্রকৃত শিক্ষা এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। এছাড়া মিথ্যা এবং শিরক থেকে নিজেকে বিরত রাখার বিষয়ে সবাই যেন সচেতন থাকেন সে বিষয়টিও উল্লেখ করেন।
তিনি বলেন, শুধু বাহ্যিক শিরক থেকেই নিজেকে সুরক্ষা করলে হবে না। শিরকে খাফি বা সুপ্ত শিরক থেকেও নিজেদের সুরক্ষা করতে হবে। তাহলেই আমরা বয়আতের হক আদায়কারী সাব্যস্ত হব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, কোনো মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যে সহানুভূতি আশা করে তা অন্যের জন্যও পছন্দ করে।
বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ব আহমদীয়া খলিফা
বক্তব্য শেষে তিনি সমগ্র বিশ্বের আহমদীদের শুকরিয়া আদায় করেন এজন্য যে, সময়ের পার্থক্য থাকা সত্ত্বেও তারা মনোযোগসহ এ জলসা উপভোগ করেছেন। পরে তিনি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন।
জলসা উপলক্ষে যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় বিশিষ্ট ব্যক্তিরা ভিডিও ও লিখিত বার্তা প্রেরণ করেন এবং অনেকে সরাসরি উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জলসায় প্রায় ৫২ হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
এমটিএ ইন্টারন্যাশনাল চ্যানেলের মাধ্যমে বাংলাদেশসহ সারাবিশ্বের লাখ লাখ আহমদীয়া সদস্যরা জলসা উপভোগ করেন। এই জলসায় বাংলাদেশের আহমদীয়া ন্যাশনাল আমিরসহ পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রায় দুইশতাধিক প্রবাসী বাঙালি আহমদী অংশগ্রহণ করেন।
ইএ
What's Your Reaction?

