যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

যুক্তরাজ্যে চলতি বছরের মার্চ থেকে মে, এই তিন মাসে বেকারত্বের হার বেড়ে ৪.৯ শতাংশে পৌঁছেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস জানায়, গত বছরের একই সময়ের তুলনায় বেকারত্বের হার ০.২ শতাংশ পয়েন্ট বেড়েছে। তবে ফেব্রুয়ারি-এপ্রিল সময়কালের তুলনায় এ হার অপরিবর্তিত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের শেষে দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ৬০ হাজার , যা এক বছর আগের তুলনায় ৮১ হাজার বেশি। এছাড়া, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ে বেতনভুক্ত (পে-রোলভুক্ত) কর্মীর সংখ্যা ৮৫ হাজার বা ০.৩ শতাংশ কমেছে। তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে এ সংখ্যা প্রায় স্থিতিশীল ছিল এবং মাত্র ৩ হাজার জন বেড়েছে। ওএনএস আরও জানায়, বোনাস বাদে কর্মীদের গড় আয়ের বার্ষিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ এবং বোনাসসহ মোট গড় আয়ের প্রবৃদ্ধি ৪.৩ শতাংশ হয়েছে।

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

যুক্তরাজ্যে চলতি বছরের মার্চ থেকে মে, এই তিন মাসে বেকারত্বের হার বেড়ে ৪.৯ শতাংশে পৌঁছেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস জানায়, গত বছরের একই সময়ের তুলনায় বেকারত্বের হার ০.২ শতাংশ পয়েন্ট বেড়েছে। তবে ফেব্রুয়ারি-এপ্রিল সময়কালের তুলনায় এ হার অপরিবর্তিত রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের শেষে দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ৬০ হাজার , যা এক বছর আগের তুলনায় ৮১ হাজার বেশি।

এছাড়া, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ে বেতনভুক্ত (পে-রোলভুক্ত) কর্মীর সংখ্যা ৮৫ হাজার বা ০.৩ শতাংশ কমেছে। তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে এ সংখ্যা প্রায় স্থিতিশীল ছিল এবং মাত্র ৩ হাজার জন বেড়েছে।

ওএনএস আরও জানায়, বোনাস বাদে কর্মীদের গড় আয়ের বার্ষিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ এবং বোনাসসহ মোট গড় আয়ের প্রবৃদ্ধি ৪.৩ শতাংশ হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow