যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে হোয়াইট হাউজ। এই সমঝোতার ফলে এখন আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হবে। বুধবার (১৭ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলন পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন। একই রাতে তিনি ইরানের সঙ্গে সমঝোতা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সেখান থেকে আরও জানানো হয়, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে সই করেছেন। ভার্সাই প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার সময় চুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সই হয়েছে। ভার্সাইতে সই হয়েছে। মাত্রই সই করলাম।’ গত রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইলেকট্রনিকভাবে চুক্তিতে স্বাক্ষর করার পর এখন দুই দেশের প্রেসিডেন্ট তাতে সই করেছেন বলে ব্যাখ্যা দিয়েছে মার্কিন
যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে হোয়াইট হাউজ।
এই সমঝোতার ফলে এখন আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হবে।
বুধবার (১৭ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলন পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন। একই রাতে তিনি ইরানের সঙ্গে সমঝোতা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সেখান থেকে আরও জানানো হয়, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে সই করেছেন।
ভার্সাই প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার সময় চুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সই হয়েছে। ভার্সাইতে সই হয়েছে। মাত্রই সই করলাম।’
গত রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইলেকট্রনিকভাবে চুক্তিতে স্বাক্ষর করার পর এখন দুই দেশের প্রেসিডেন্ট তাতে সই করেছেন বলে ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে সই করেছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আগামী শুক্রবার আলোচনাকারী দলগুলো জেনেভায় একত্রিত হবে। তবে নথিটি যেহেতু ডিজিটালভাবে কার্যকর করা হয়েছে, তাই সুইজারল্যান্ডে কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে না।
সূত্র: বিবিসি ও আল-জাজিরা
একিউএফ
What's Your Reaction?