যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর-ফারস নিউজের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে, শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরণের জবাবের মুখোমুখি হবে। মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকাহালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।
শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর-ফারস নিউজের।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে।
তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে, শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরণের জবাবের মুখোমুখি হবে।
মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকাহালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।
What's Your Reaction?