যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কখন হামলা শুরু হবে, জানাল হুথি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা জানিয়েছে, নির্দিষ্ট তিনটি পরিস্থিতি তৈরি হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করবে। ইয়েমেনের হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইতোমধ্যে ‘ট্রিগারে আঙুল’ রেখে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তিনি জানান, তিনটি শর্ত পূরণ হলে হুথিরা সরাসরি হামলা শুরু করবে- প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। দ্বিতীয়ত, ইরান বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলায় লোহিত সাগর ব্যবহার করা হয়। তৃতীয়ত, ইরান ও তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’-এর বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা আরও বাড়ে। এছাড়া ইয়েমেনের ওপর অবরোধ আরও জোরদার করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধেও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে, পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে হুথিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেকে ইরান, লেবাননসহ আঞ্চলিক সংঘাত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিল। তাদের দাবি, চলমান এই সামরিক আগ্রাসন অন্যায়, নিপীড়নমূলক এবং বৈশ্বিক স্থিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কখন হামলা শুরু হবে, জানাল হুথি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা জানিয়েছে, নির্দিষ্ট তিনটি পরিস্থিতি তৈরি হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করবে। ইয়েমেনের হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইতোমধ্যে ‘ট্রিগারে আঙুল’ রেখে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তিনি জানান, তিনটি শর্ত পূরণ হলে হুথিরা সরাসরি হামলা শুরু করবে- প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। দ্বিতীয়ত, ইরান বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলায় লোহিত সাগর ব্যবহার করা হয়। তৃতীয়ত, ইরান ও তথাকথিত ‘প্রতিরোধের অক্ষ’-এর বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা আরও বাড়ে। এছাড়া ইয়েমেনের ওপর অবরোধ আরও জোরদার করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধেও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে, পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে হুথিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেকে ইরান, লেবাননসহ আঞ্চলিক সংঘাত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিল। তাদের দাবি, চলমান এই সামরিক আগ্রাসন অন্যায়, নিপীড়নমূলক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি। তারা ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানে হামলা বন্ধের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানায়। সব মিলিয়ে, ইরান ইস্যু ঘিরে আঞ্চলিক সংঘাতে নতুন করে জড়ানোর ইঙ্গিত দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হুথিদের এই অবস্থান। সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow