যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের সর্তকবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ নিজস্ব ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২১ মার্চ) দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় প্রার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে উপস্থিত হতে হবে এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে, যা থেকে বোঝা যায় যে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না। বার্তায় আরও বলা হয়, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার শামিল। এতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকিও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow