যুক্তরাষ্ট্র সংঘাত চায় না, যুদ্ধবিরতি বজায় আছে : হেগসেথ

যুক্তরাষ্ট্র সংঘাত চাইছে না, যুদ্ধবিরতি বজায় আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তবে ইরানকে একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ দেশ এবং তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না। এখানে আন্তর্জাতিক জলপথ বলতে হরমুজ প্রণালির কথা বুঝিয়েছেন হেগসেথ। তিনি বলেন, প্রজেক্ট ফ্রিডম মূলত অপারেশন এপিক ফিউরি থেকে আলাদা। যেটি যুদ্ধের শুরুতে গত ২৮শে ফেব্রুয়ারি শুরু করেছিল যুক্তরাষ্ট্র। হেগসেথ বলেন, প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য হলো ইরানি আগ্রাসন থেকে নিরীহ বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করা। এটি একটি সাময়িক ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের অভিযানগুলোর কারণে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে  হেগসেথ বলেন, না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্রের এই অভিযান সম্পূর্ণ আলাদা একটি বিষয়। তবে ইরানকে সতর্ক করে তিনি বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যেটির কারণে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে। আপাতত যুদ্ধবিরতি বজায় আছে। সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্র সংঘাত চায় না, যুদ্ধবিরতি বজায় আছে : হেগসেথ

যুক্তরাষ্ট্র সংঘাত চাইছে না, যুদ্ধবিরতি বজায় আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তবে ইরানকে একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ দেশ এবং তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না।

এখানে আন্তর্জাতিক জলপথ বলতে হরমুজ প্রণালির কথা বুঝিয়েছেন হেগসেথ।

তিনি বলেন, প্রজেক্ট ফ্রিডম মূলত অপারেশন এপিক ফিউরি থেকে আলাদা। যেটি যুদ্ধের শুরুতে গত ২৮শে ফেব্রুয়ারি শুরু করেছিল যুক্তরাষ্ট্র।

হেগসেথ বলেন, প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য হলো ইরানি আগ্রাসন থেকে নিরীহ বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করা। এটি একটি সাময়িক ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের অভিযানগুলোর কারণে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে  হেগসেথ বলেন, না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্রের এই অভিযান সম্পূর্ণ আলাদা একটি বিষয়।

তবে ইরানকে সতর্ক করে তিনি বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যেটির কারণে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে। আপাতত যুদ্ধবিরতি বজায় আছে।

সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow