যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলায় ২০ ইরাকি যোদ্ধা নিহত

ইরাকের রাষ্ট্র-সমর্থিত আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।  পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটির দাবি, হামলাগুলো বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা- এই সাতটি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। এছাড়া হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস-এর বিভিন্ন ভবন, সামরিক যান এবং অন্যান্য সামরিক সরঞ্জামেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে পূর্ব ইরাকে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বুধবার ভোরে এক বিবৃতিতে এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন এলাকায় অস্ত্রভান্ডার ও সরবরাহকেন্দ্রে নির্ভুল হামলা চালায়। গত ৭২ ঘণ্টায় ইরানের

যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলায় ২০ ইরাকি যোদ্ধা নিহত

ইরাকের রাষ্ট্র-সমর্থিত আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার। 

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংগঠনটির দাবি, হামলাগুলো বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা- এই সাতটি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।

এছাড়া হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস-এর বিভিন্ন ভবন, সামরিক যান এবং অন্যান্য সামরিক সরঞ্জামেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে পূর্ব ইরাকে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বুধবার ভোরে এক বিবৃতিতে এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন এলাকায় অস্ত্রভান্ডার ও সরবরাহকেন্দ্রে নির্ভুল হামলা চালায়। গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।

তবে হামলার লক্ষ্যবস্তু কোন প্রদেশে ছিল, সে বিষয়ে সেন্টকম নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

সূত্র: আলজাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow