যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল চীন

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বন্দর অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক বার্তায় এ নিন্দা জানান। মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  গুয়ো জিয়াকুন বলেছেন, এই পদক্ষেপ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। সাংবাদিক সম্মেলনে গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং লক্ষ্যবস্তুমূলক অবরোধের পদক্ষেপ নিয়েছে, যা উত্তেজনা আরও বাড়াবে এবং ইতোমধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। এটি সম্পূর্ণ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। চীনের এই কড়া প্রতিক্রিয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও অবরোধের প্রেক্ষাপটে এসেছে। বেইজিং বারবার আহ্বান জানিয়ে আসছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানোর যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের এই বার্তার কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow