যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা এবার যুক্তরাষ্ট্রে পাচ্ছেন আজীবন সম্মাননা। আগামী ২৫ ও ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ২০২৬’। এই আয়োজনেই তাকে দেওয়া হবে বিশেষ ‘আজীবন সম্মাননা’ পুরস্কার। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন আনন্দমেলা প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা দিয়ে আসছে। এবারের আসরে ২৬ জুলাই অনুষ্ঠানের শেষ দিনে ববিতার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ববিতা জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের গড়া কোনো সংগঠন থেকে এবারই প্রথম তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। এই সম্মাননাকে তিনি নিজের জন্য গর্বের এবং আনন্দের বলে উল্লেখ করেন। তিনি বলেন, এর আগে আরও কয়েকটি সংগঠন তাকে সম্মাননা দিতে চাইলেও নানা কারণে সময় মেলেনি। তবে আনন্দমেলার এই সম্মাননা তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, এই আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে। আনন্দমেলার প্রধান নির্বাহী খান মোহাম্মদ আলী জানান, ববিতার উপস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপ

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা এবার যুক্তরাষ্ট্রে পাচ্ছেন আজীবন সম্মাননা। আগামী ২৫ ও ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ২০২৬’। এই আয়োজনেই তাকে দেওয়া হবে বিশেষ ‘আজীবন সম্মাননা’ পুরস্কার।

২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন আনন্দমেলা প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা দিয়ে আসছে। এবারের আসরে ২৬ জুলাই অনুষ্ঠানের শেষ দিনে ববিতার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ববিতা জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের গড়া কোনো সংগঠন থেকে এবারই প্রথম তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। এই সম্মাননাকে তিনি নিজের জন্য গর্বের এবং আনন্দের বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এর আগে আরও কয়েকটি সংগঠন তাকে সম্মাননা দিতে চাইলেও নানা কারণে সময় মেলেনি। তবে আনন্দমেলার এই সম্মাননা তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, এই আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।

আনন্দমেলার প্রধান নির্বাহী খান মোহাম্মদ আলী জানান, ববিতার উপস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। তাকে ঘিরে অনুষ্ঠানে বিশেষ পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে ৫ আগস্ট দিনটি ‘ববিতা ডে’ হিসেবে পালন করা হচ্ছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow