যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৪ জনের মৃত্যু, আহত অনেকে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা এলাকায় টর্নেডো সতর্কতা জারি করার কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থ্রি রিভার্স ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় বাড়ির ছাদ উড়িয়ে নিচ্ছে এবং ধ্বংসাবশেষ বাতাসে উড়ছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে ভাঙাচোরা ভবন, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং উপড়ে পড়া বিদ্যুতের খুঁটি, গাছ ও সড়কের চিহ্ন দেখা গেছে। কর্তৃপক্ষ জানায়, ব্রাঞ্চ কাউন্টি এলাকায় তিনজন নিহত এবং অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ক্যাস কাউন্টি এলাকায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে শত শত মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ এলাকাজুড়ে বিদ্যুতের লাইন মাটিতে পড়ে আছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে মিশিগানের গভর্নর গ্রেচ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা এলাকায় টর্নেডো সতর্কতা জারি করার কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থ্রি রিভার্স ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় বাড়ির ছাদ উড়িয়ে নিচ্ছে এবং ধ্বংসাবশেষ বাতাসে উড়ছে।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে ভাঙাচোরা ভবন, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং উপড়ে পড়া বিদ্যুতের খুঁটি, গাছ ও সড়কের চিহ্ন দেখা গেছে।
কর্তৃপক্ষ জানায়, ব্রাঞ্চ কাউন্টি এলাকায় তিনজন নিহত এবং অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ক্যাস কাউন্টি এলাকায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের কারণে শত শত মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ এলাকাজুড়ে বিদ্যুতের লাইন মাটিতে পড়ে আছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অঙ্গরাজ্যের জরুরি অপারেশন কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছেন।
সূত্র : রয়টার্স
What's Your Reaction?