যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চাইলেন তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।  সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও জরুরি।  আরও পড়ুনযুক্তরাষ্ট্রে উদ্ধার দেহাবশেষ কি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির? তিনি বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দেন। এক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।  তিনি এসময় সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কথাও উল্লেখ করেন।  সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ব

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চাইলেন তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও জরুরি। 

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে উদ্ধার দেহাবশেষ কি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির?

তিনি বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দেন। এক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। 

তিনি এসময় সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কথাও উল্লেখ করেন। 

সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা করে সরকার একটি রোডম্যাপ তৈরি করবে। তিনি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেন। 

দূতাবাসের প্রতিনিধিদল এসময় হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন।

এমএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow