যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তার রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, হিশাম মার্কিন নাগরিক। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধের অভিযোগ রয়েছে।  গত ১৬ এপ্রিল লিমনকে অফ-ক্যাম্পাস বাসভবনে শেষবার দেখা গিয়েছিল। এর ঠিক এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবারের মতো দেখা যায়। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক বন্ধু পুলিশকে বিষয়টি অবহিত করলে তদন্ত শুরু হয়। একপর্যায়ে শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ওইদিন সকালে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায় শেরিফ অফিস। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আত্মসমর্প

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তার রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, হিশাম মার্কিন নাগরিক। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধের অভিযোগ রয়েছে। 

গত ১৬ এপ্রিল লিমনকে অফ-ক্যাম্পাস বাসভবনে শেষবার দেখা গিয়েছিল। এর ঠিক এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবারের মতো দেখা যায়। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক বন্ধু পুলিশকে বিষয়টি অবহিত করলে তদন্ত শুরু হয়।

একপর্যায়ে শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ওইদিন সকালে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোন পায় শেরিফ অফিস।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তিনি প্রথমে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সোয়াত টিম ডাকা হলে প্রায় ২০ মিনিট পর তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তাকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তার ২৬ বছর বয়সী হিশামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, প্রহার, মরদেহ সরানো, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং মৃত্যু সংবাদ জানাতে ব্যর্থ হওয়াসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লিমনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এভাবে নিখোঁজ হওয়া তাদের দুজনের জন্যই অত্যন্ত অস্বাভাবিক।

আদালতের রেকর্ডে দেখা গেছে, হিশামের বিরুদ্ধে ২০২৩ সালের মে ও সেপ্টেম্বর মাসে শারীরিক হেনস্তা ও চুরির অভিযোগ রয়েছে। তবে ওই সময়ে এগুলোকে অপেক্ষাকৃত লঘু গুরুতর হিসেবে উল্লেখ করা হয়েছি। এছাড়া তার সহিংস আচরণের কারণে পরিবারের এক সদস্যই তার বিরুদ্ধে দুটি পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। এর মধ্যে একটি আবেদন আদালত মঞ্জুর করেছিল। এর বাইরে তার বিরুদ্ধে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow