যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ইরানের দুই ফুটবলারকে হেনস্তার অভিযোগ

লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ম্যাচ শেষ হওয়ার পরই ইরান জাতীয় ফুটবল দলকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে নির্দেশ দেওয়া হয়। ইরান ভেবেছিল, খেলোয়াড়দের নিয়ে রাতটা লস অ্যাঞ্জলেসেই কাটিয়ে দেবে। তাতে খেলার পর ফুটবলারদের যে রিকভারির প্রয়োজন হয়, সেটা করা যাবে। কিন্তু যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নির্দেশে দ্রুতই দেশটি ছেড়ে মেক্সিকোর তিহুয়ানায় ফিরতে হয় নিজেদের বেজ ক্যাম্পে। তবে ফেরার সময় লজ অ্যাঞ্জেলেস বিমান বন্দরে অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হতে হয়েছে ইরান ফুটবল দলকে। যেটা নিয়ে ক্ষোবে ফুঁসছেন ইরান কোচ আমির গালেনোই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নতুন জটিলতায় পড়েছেন দলের দুই সদস্য। বিশেষ করে অধিনায়ক মেহদি তারেমি ও সাঈদ আল-হাওয়ির পাসপোর্ট ও ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় যেমন কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের মুখে পড়তে হয়েছিল, দেশ ছাড়ার সময়ও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ড ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস থেকে মেক্সিকোর তিহুয়ানায় ফেরার পথে তারেমি ও আল-হাওয়ির বিমানবন্দর ত্যাগের আনুষ্ঠানিকতা অস্

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ইরানের দুই ফুটবলারকে হেনস্তার অভিযোগ

লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ম্যাচ শেষ হওয়ার পরই ইরান জাতীয় ফুটবল দলকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে নির্দেশ দেওয়া হয়। ইরান ভেবেছিল, খেলোয়াড়দের নিয়ে রাতটা লস অ্যাঞ্জলেসেই কাটিয়ে দেবে। তাতে খেলার পর ফুটবলারদের যে রিকভারির প্রয়োজন হয়, সেটা করা যাবে।

কিন্তু যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নির্দেশে দ্রুতই দেশটি ছেড়ে মেক্সিকোর তিহুয়ানায় ফিরতে হয় নিজেদের বেজ ক্যাম্পে। তবে ফেরার সময় লজ অ্যাঞ্জেলেস বিমান বন্দরে অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হতে হয়েছে ইরান ফুটবল দলকে। যেটা নিয়ে ক্ষোবে ফুঁসছেন ইরান কোচ আমির গালেনোই।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নতুন জটিলতায় পড়েছেন দলের দুই সদস্য। বিশেষ করে অধিনায়ক মেহদি তারেমি ও সাঈদ আল-হাওয়ির পাসপোর্ট ও ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়।

ইরান ফুটবল ফেডারেশনের দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় যেমন কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের মুখে পড়তে হয়েছিল, দেশ ছাড়ার সময়ও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ড ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস থেকে মেক্সিকোর তিহুয়ানায় ফেরার পথে তারেমি ও আল-হাওয়ির বিমানবন্দর ত্যাগের আনুষ্ঠানিকতা অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়।

ইরান ফুটবল ফেডারেশন জানায়, দলের বাকি সদস্যরা যখন বিমানে উঠে অপেক্ষা করছিলেন, তখনও তারেমি ও আল-হাওয়ি প্রয়োজনীয় কাগজপত্র ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করছিলেন। ফলে পুরো দলের যাত্রা বিলম্বিত হয়। ফেডারেশন দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চালানোর কথাও জানায়।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ইরানের প্রধান কোচ আমির গালেনোই বিশ্বকাপ আয়োজকদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ম্যাচ শেষে দলকে লস অ্যাঞ্জেলেসে এক রাত থাকার অনুমতি দেওয়া হলেও পরে হঠাৎ করেই তাদের মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যেতে বাধ্য করা হয়।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে গালেনোই বলেন, ‘আমরা জানি না কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি খুবই অদ্ভুত। মনে হচ্ছে আমাদের সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে। পরিকল্পনা ছিল ম্যাচের পর এক রাত বিশ্রাম নিয়ে পরদিন দুপুরে তিজুয়ানায় ফিরব। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি।’

তার মতে, এই সিদ্ধান্ত দলের রিকভারি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলেছে। খেলোয়াড়দের বিশ্রাম ও শারীরিক পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকে তিনি বড় সমস্যা হিসেবে দেখছেন।

ইরানের কোচ আরও বলেন, ‘আমাদের ম্যাচ শেষ হওয়ার পরপরই বিমানে উঠতে বলা হয়েছে। অন্য কোনো দলকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না। তাই আমি মনে করি, এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার দল সম্ভবত ইরানই।’

দলের অধিনায়ক মেহদি তারেমিও একই সুরে কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভিসা জটিলতার কারণে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে পারেননি। এতে প্রস্তুতি ও টুর্নামেন্ট পরিচালনা ব্যাহত হয়েছে।

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে এসেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব দলের ওপর পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

ইরান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। দুইবার পিছিয়ে পড়েও তারা ম্যাচে ফিরে আসে। তবে মাঠের ফলাফলের চেয়ে বর্তমানে দলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মাঠের বাইরের নানা জটিলতা ও প্রশাসনিক বাধা।

গ্রুপ পর্বে ইরানের পরবর্তী ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। সেটিও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে। ম্যাচের আগে নতুন কোনো জটিলতা তৈরি না হওয়াই এখন ইরান প্রতিনিধিদের বড় প্রত্যাশা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow