যুক্তরাষ্ট্রের ইন্ধনে হরমুজ পার হতে যাওয়া দুটি তেলবাহী ট্যাংকার ধ্বংস

হরমুজ প্রণালির দক্ষিণে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৯ জুলাই) গভীর রাতে চালানো হামলায় ট্যাংকার দুটিতে বিস্ফোরণে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের প্ররোচনায় জাহাজ দুটি একটি অনিরাপদ ও দুর্ঘটনাপ্রবণ নৌপথ দিয়ে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করছিল। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনী ওই দুটি ট্যাংকারকে এমন একটি নৌপথ ব্যবহার করতে বাধ্য করেছিল, যেটিকে তারা আগে থেকেই অনিরাপদ ও দুর্ঘটনাপ্রবণ বলে ঘোষণা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এটি আমাদের ভূখণ্ড। হাজার হাজার কিলোমিটার দূর থেকে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং এর কঠোর জবাব দেওয়া হবে। আইআরজিসি সতর্ক করে জানায়, অঞ্চলে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতে থাকলে এই জলপথ রাসায়নিক সার পরিবহন কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও নিরাপদ থাকবে না। এছাড়া আইআরজিসি আগ্রাসী মার্কিন বাহিনীকে এ ঘটনার জন্য শাস্তিমূলক অভিযানের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটি আরও জানায়, চলতি মাসের শুরু থেকে হরমুজ প্রণালি সব ধরনের ন

যুক্তরাষ্ট্রের ইন্ধনে হরমুজ পার হতে যাওয়া দুটি তেলবাহী ট্যাংকার ধ্বংস

হরমুজ প্রণালির দক্ষিণে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৯ জুলাই) গভীর রাতে চালানো হামলায় ট্যাংকার দুটিতে বিস্ফোরণে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের প্ররোচনায় জাহাজ দুটি একটি অনিরাপদ ও দুর্ঘটনাপ্রবণ নৌপথ দিয়ে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করছিল।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনী ওই দুটি ট্যাংকারকে এমন একটি নৌপথ ব্যবহার করতে বাধ্য করেছিল, যেটিকে তারা আগে থেকেই অনিরাপদ ও দুর্ঘটনাপ্রবণ বলে ঘোষণা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি আমাদের ভূখণ্ড। হাজার হাজার কিলোমিটার দূর থেকে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং এর কঠোর জবাব দেওয়া হবে।

আইআরজিসি সতর্ক করে জানায়, অঞ্চলে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতে থাকলে এই জলপথ রাসায়নিক সার পরিবহন কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও নিরাপদ থাকবে না।

এছাড়া আইআরজিসি আগ্রাসী মার্কিন বাহিনীকে এ ঘটনার জন্য শাস্তিমূলক অভিযানের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে।

সংস্থাটি আরও জানায়, চলতি মাসের শুরু থেকে হরমুজ প্রণালি সব ধরনের নৌযান চলাচলের জন্য বন্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না থামানো পর্যন্ত এটি বন্ধই থাকবে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি
কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow