যুক্তরাষ্ট্রের জন্য খনি ও সামরিক ঘাঁটি উন্মুক্তের ঘোষণা সোমালিল্যান্ডের
যুক্তরাষ্ট্রের জন্য খনি ও সামরিক ঘাঁটি উন্মুক্ত করে দিতে যাচ্ছে সোমালিল্যান্ড। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। রোববার (২২ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমালিল্যান্ডের এক জ্যেষ্ঠ মন্ত্রী জানান, তারা যুক্তরাষ্ট্রকে তাদের খনিজ সম্পদ ও সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার দিতে প্রস্তুত। দেশটির প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী খাদার হুসেইন আবদি শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা আমাদের খনিজ সম্পদে একচেটিয়া প্রবেশাধিকার যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিতেও উন্মুক্ত। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা সম্ভব হবে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বায়ত্তশাসন ঘোষণা করার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সোমালিল্যান্ড। গত ডিসেম্বরে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। তারাই এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে সোমালিল্যান্ডের স্বীকৃতি দিয়েছে। সোমালিয়ার সাবেক প্রেসিডেন্ট সিয়াদ বারের দীর্ঘ
যুক্তরাষ্ট্রের জন্য খনি ও সামরিক ঘাঁটি উন্মুক্ত করে দিতে যাচ্ছে সোমালিল্যান্ড। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।
রোববার (২২ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমালিল্যান্ডের এক জ্যেষ্ঠ মন্ত্রী জানান, তারা যুক্তরাষ্ট্রকে তাদের খনিজ সম্পদ ও সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার দিতে প্রস্তুত। দেশটির প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী খাদার হুসেইন আবদি শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা আমাদের খনিজ সম্পদে একচেটিয়া প্রবেশাধিকার যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিতেও উন্মুক্ত। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা সম্ভব হবে।
১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বায়ত্তশাসন ঘোষণা করার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সোমালিল্যান্ড। গত ডিসেম্বরে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। তারাই এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে সোমালিল্যান্ডের স্বীকৃতি দিয়েছে।
সোমালিয়ার সাবেক প্রেসিডেন্ট সিয়াদ বারের দীর্ঘ শাসনের পর গৃহযুদ্ধের প্রেক্ষাপটে অঞ্চলটি বিচ্ছিন্ন হয়। ১৯৯০-এর দশকের শেষ দিকে সোমালিল্যান্ড তুলনামূলক স্থিতিশীলতা অর্জন করলেও সোমালিয়ার বড় অংশ অস্থিরতায় নিমজ্জিত ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সোমালিল্যান্ডের স্বীকৃতির বিষয়ে বড় কোনো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। তবে গত আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সোমালিল্যান্ড প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইঙ্গিত দেন যে বিষয়টি বিবেচনায় রয়েছে।
আলজাজিরা জানিয়েছে, আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে অবস্থিত সোমালিল্যান্ড। এটি ইয়েমেনের বিপরীতে এডেন উপসাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা প্রায়ই ইসরায়েল-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।
সোমালিল্যান্ডের কর্মকর্তাদের দাবি, তাদের ভূখণ্ডে লিথিয়াম, কোলটানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীন কোনো বিস্তৃত গবেষণা এখনো প্রকাশিত হয়নি।
What's Your Reaction?