যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের পর ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের একটি জাহাজ জব্দ করার কয়েক দিনের মধ্যেই ইরান তিনটি জাহাজে হামলা চালিয়েছে এবং দুটি জাহাজ আটক করেছে বলে জানা গেছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, “তৌস্কা” নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ সতর্কবার্তা অমান্য করায় মার্কিন নৌবাহিনী সেটি জব্দ করে। খবর বিবিসির। এর প্রতিক্রিয়ায় ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন ও “সশস্ত্র দস্যুতা” হিসেবে আখ্যা দিয়ে দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়। বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং “নিয়ম ভঙ্গকারীদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে আইআরজিসি নৌবাহিনী “এমএসসি ফ্রান্সেসকা” এবং “এপামিনন্ডাস” নামের দুটি জাহাজ জব্দ করার দাবি করে। তাদের অভিযোগ, জাহাজ দুটি অনুমতি ছাড়াই চলাচল করছিল, গোপনে প্রণালি ত্যাগের চেষ্টা করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজি করেছিল। তবে এই অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের পর ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের একটি জাহাজ জব্দ করার কয়েক দিনের মধ্যেই ইরান তিনটি জাহাজে হামলা চালিয়েছে এবং দুটি জাহাজ আটক করেছে বলে জানা গেছে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, “তৌস্কা” নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ সতর্কবার্তা অমান্য করায় মার্কিন নৌবাহিনী সেটি জব্দ করে। খবর বিবিসির।

এর প্রতিক্রিয়ায় ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন ও “সশস্ত্র দস্যুতা” হিসেবে আখ্যা দিয়ে দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়।

বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং “নিয়ম ভঙ্গকারীদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে আইআরজিসি নৌবাহিনী “এমএসসি ফ্রান্সেসকা” এবং “এপামিনন্ডাস” নামের দুটি জাহাজ জব্দ করার দাবি করে। তাদের অভিযোগ, জাহাজ দুটি অনুমতি ছাড়াই চলাচল করছিল, গোপনে প্রণালি ত্যাগের চেষ্টা করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজি করেছিল।

তবে এই অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow